২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে -পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 207 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম আরসিডিএস পিএসপি এমপি বলেছেন, নান্দাইলে সরকারি জায়গায় গড়ে উঠে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সড়ক ও জনপথ বিভাগের জায়গা কিংবা সরকারী যে কোন জায়গা অবৈধ জায়গা দখলকারীদের হাত থেকে যথাসম্ভব দ্রুত উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ অভিযানে কোন ছাড় দেওয়া হবে না।

আজ রবিবার (৩১মার্চ) সকালে উপজেলা আইনশৃংখলা মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠে স্থাপনা উচ্ছেদে বাঁধা দিলে তাদের নামে মামলা সহ গ্রেফতার করা হবে। এ ছাড়াও তিনি নান্দাইলের আইনশৃংখলা যাতে অবনতি না দেয় সেদিকে নজর রাখার আহবান করেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রীর কন্যা ও আইন শৃঙ্খলা কমিটির সদস্য ওয়াহিদা হোসেন রূপা, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইঁয়া, রফিকুল ইসলাম রেনু, ইফতেখার মোমতাজ খোকন ও মোশারফ হোসেন কাজল।

উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী ব্যক্তিগত সহকারী আবদুল হামিদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফয়জুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ