২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:০১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নান্দাইলে সরকারি বই বিক্রির অপরাধে প্রধান শিক্ষক বহিস্কার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪,
  • 128 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে সরকারি বই বিক্রির অপরাধে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ কে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় তার বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশ এবং ম্যানেজিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী।

গত বছরের ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিনের যোগসাজশে বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ৬ষ্ট থেকে ১০ম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই বিক্রির সময় একটি পিকআপসহ আটক করে স্থানীয়রা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আটক পিকআপ সহ বই উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বই বিক্রির বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করে।

গত ৪ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বই বিক্রির বিষয়টি কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমানিত করে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করে। বুধবার (২৪ জানুয়ারি) ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক হারুন অর রশিদ কে সভায় সবার সম্মতিক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ম্যানেজিং কমিটির আমাকে বহিষ্কার করেছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তার যা ভাল মনে করেছে তাই করেছে।

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী মুঠোফোনে বলেন, বিদ্যালয় থেকে সরকারি বই কেজি দামে বিক্রির বিষয়টি সরকারের কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমানিত হয়েছে মর্মে জেলা প্রশাসক আমাকে চিঠি দিয়েছেন। এবং ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিধি মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান- প্রধান শিক্ষক কে বহিষ্কারের খবর শুনেছি। তবে আমাদের কাছে কোন চিঠি এসে পৌঁছায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ