৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৫৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে ৪ জুয়ারিসহ গ্রেফতার ৫

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৭, ২০২৪,
  • 109 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়ারি সহ ৫ জন গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। শনিবার (২৭ জানুয়ারি) সকালে ৫ জন কে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

গত শুক্রবার রাতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) দিক নির্দেশনায় উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা থেকে জুয়া খেলার সময় ৪ জুয়ারি কে গ্রেফতার করে নান্দাইল মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ওই ইউনিয়নের আমোদপুর গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মিলন মিয়া (৪০),মৃত নুর ইসলামের পুত্র আব্দুল কাদির (৪০), কপালহর গ্রামের আবু ছিদ্দিকের পুত্র আবু এমরান নন্দন (৪৫),মৃত মছরফ আলীর পুত্র ফখরুল ইসলাম (৪৮)।

এছাড়াও জিআর ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন থেকে মৃত আ: বারিকের পুত্র আশরাফুল ইসলাম উরফে মানিক (৩৫) কে গ্রেফতার করে৷

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন- পুলিশের বিশেষ অভিযানে জুয়া আইনের ৪ ধারায় ৪ জুয়ারি ও জিআর ওয়ারেন্টের ১ জন সহ ৫ জন কে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃতদের
ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ