২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খায়রুল বাকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২৩, ২০২৪,
  • 137 Time View

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের দ্বিতীয় বারের মত সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরকে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা সুলতানার স্বাক্ষরিত পত্রে তাকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি ও সাখাওয়াত হোসেন সবুজকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা প্রকৌশলী মো. খায়রুল বাকেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা বলেন, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.খায়রুল বাকেরকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডি সভাপতি করায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ