২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ৩, ২০২৩,
  • 374 Time View

শ্রীবরদী ( শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৮ ঘন্টা পর পুকুর থেকে সনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের শিমুলকুচি গ্রামের একটি পুকুর থেকে হিন্দু ধর্মালম্বী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত যুবক ওই গ্রামের শৈলেন চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও মৃত্যের পরিবার সূত্রে জানা যায়, সনাতন চন্দ্র বর্মণ ওরফে সাধু দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভোগছিল। তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করানোর পরও সাধুর কোনো অবস্থার পরিবর্তন হয়নি।

আজ ভোর রাতে সাধু ঘুম থেকে ওঠে ঘর থেকে বাইরে যায়। পরে বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে আশপাশে খোঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে খোঁজতে গেলে পানির নিচে তার লাশ দেখতে পায়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত যুবকের মা সূচী রানী বলেন, আমার ছেলে অনেকদিন যাবত মৃগী রোগে ভোগছিল। চিকিৎসা করানো হয়েছে। কিন্তু ভাল হয় নাই। আজ ভোর রাতে ঘর থেকে সে বের হয়। ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজতে যায়।

এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান শ্রীবরদী থানার এসআই নুরুল হক। তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুকুরের পানির নিচে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশের সুরত হাল সংগ্রহ হয়। তার পরনে ছিল লুঙ্গি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে তদন্ত চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ