২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৪৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নির্বাচনী সহিংসতা আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪,
  • 103 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচনী সহিংসতায় নৌকার কর্মীর আ: জলিল (৬৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) মৃত্যু হয়। তিনি নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাদারীনগর গ্রামের আওয়ামিলীগের সভাপতি ছিলেন। ওই গ্রামের মৃত কুমেদ আলী ফকিরের পুত্র।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আ: জলিলের পুত্র মো. রফিকুল ইসলাম। এ ঘটনায় গত ১৯ জানুয়ারি নিহত আ: জলিলের পুত্র মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মো. আবুল কালাম,মো. শামীম ফকির,ডা: তাজুল ইসলাম, রুকন উদ্দিনসহ ১৮ জনের নাম ও অজ্ঞাতনামা ৫ জন কে আসামী করে মামলা দায়ের করেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন বিকাল ৩ টায় উপজেলার শেরপুর ইউনিয়ন ইমাম হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমানে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম এমপির কর্মী সমর্থকের উপর নৌকা বঞ্চিত স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নৌকার কর্মী আ: জলিল মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

আহত অবস্থায় উদ্ধার করে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ১২ জানুয়ারি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে ২১ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন- ইতিমধ্যে মামলার প্রধান আসামী আবুল কালাম, সেলিম রানা ও রুকন উদ্দিন সহ ৩ জনকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। ১২ জন আসামী কোর্টে হাজিরা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ