২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৪৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নির্বাচনে জয়ী হওয়ার পরদিনই অনুশীলনে সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪,
  • 167 Time View

সময় খবর ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জয়ী হয়ে নির্বাচনের পরেরদিনই শেরেবাংলা স্টেডিয়াম মাঠে অনুশীলন করতে নেমে পড়েন সাকিব আল হাসান। মাঠে এসেই সবাইকে চমকে দিলেন তিনি।

জানা যায়, সাকিব আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে মাগুরা থেকে এসেই রাজধানীর শেরে বাংলার ইনডোরে রুদ্ধদ্বার অনুশীলন করেছেন এবং যথারীতি সেই অনুশীলন পর্বটায় সঙ্গে ছিলেন তার গুরু, মেন্টর ও বিকেএসপির সাবেক শিক্ষক নাজমুল আবদিন ফাহিম।

সাকিবের গুরু, মেন্টর ও বিকেএসপির সাবেক শিক্ষক নাজমুল আবদিন ফাহিম বলেন, ‘ক্রিকেটের ব্যাপারে সাকিবের মনোযোগ, আকর্ষণ কত, তার ভাল খেলার ইচ্ছে ও আকাঙ্খা কত তীব্র? তা নতুন করে জানা হলো। আগেও অনেক সময় দেখেছি, সাকিব অনেক কিছুর মাঝেও নিজের খেলাটা খেলে দিয়েছে। ভালোও করেছে। সাকিব এক দুই বছর ওই নামেই খেলে দিতে পারতো। সে ইচ্ছে করলেই আরও ক’দিন পরে প্র্যাকটিস শুরু করতে পারতো। নিজে বিপিএল দলের অনুশীলনে এক দুদিন পরে যোগ দিলেও বলার কিছু ছিল না। কিন্তু সে তা করেনি।’

তিনি আরও বলেন, ‘ঠিক আগেভাগে চলে এসেছে সাকিব। কোন দলের প্র্যাকটিস শুরুর আগেই ভোটের মাঠ থেকে ক্রিকেটের মাঠে এসেছে সে। ও জানে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিল। নিজেকে আবার আগের জায়গায় নিতে একটু বেশি ও বাড়তি পরিশ্রম ও অনুশীলন দরকার তাঁর। সেই উপলব্ধি থেকেই আসলে আগে ভাগে চলে আসা। এবং আলাদাভাবে একা প্র্যাকটিসে নামা। আজ সোমবার প্র্যাকটিস করলো। কাল মঙ্গলবারও সকালেও অনুশীলন করবে। আজ প্রাথমিকভাবে ব্যাটিংটা প্র্যাকটিস করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ