২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৯:২০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম‍্যানের মৃত্যুতে ভৈরব শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১১, ২০২৩,
  • 494 Time View

জ.ই পরশ, ভৈরব প্রতিনিধি:

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ এহসানুল হক কামালের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় নিশচার ভৈরব শাখার আয়োজনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি এবং অবলম্বন পত্রিকার সম্পাদক তাজুল ইসলাম তাজ ভৈরবী। দোয়া পরিচালনা করেন অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।

নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস‍্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না, জসিম উদ্দিন রবীন, সহ সাধারণ সম্পাদক জালাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম জনি, সমাজকল‍্যাণ ও ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসাইন বাবুল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী উসমান গণি, কার্যকরী সদস‍্য, মোঃ জাকির হোসেন, মোঃ লোকমান সরকার, লে. মোঃ অহিদুর রহমান, মাহিন সিদ্দিকী, মাজহারুল ইসলাম সুজন, আশরাফুল আলম, কাজী রাকিবুল আলম, সাধারণ সদস‍্য, লতিফা হেলেন মুক্তা, শাহীনা আক্তার ও কবি নাজমুল প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে মরহুম কামাল হোসেনের দেশপ্রেম সামাজিক দায়িত্ববোধ ও সড়ক আন্দোলনে তার বিশেষ অবদানসমূহ তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ