২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:২১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নীলফামারীতে দুই মাথাওয়ালা বাচ্চার জন্ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 370 Time View

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে এক শিশু জন্ম নিয়েছে। গতকাল বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটির জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারে আশিকুর-ফারজানা দম্পতির কোলে অস্রোপচারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

ডক্টরস ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানান তার পরিবার।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ডোমারের একটি ক্লিনিকে পরীক্ষা করে জানা যায়, তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে আসি। সেখানে অস্রোপচারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটির জন্ম হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, ‘কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলো বেঁচে থাকার আশষ্কা কম থাকে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ