২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নোবিপ্রবিতে ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৬, ২০২৩,
  • 340 Time View

মোঃ মিলন হুসাইন, নোবিপ্রবি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম মাঙ্গলিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া (ভাইফোঁটা) অনুষ্ঠিত হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদ, নোবিপ্রবি শাখার আয়োজনে গতকাল (১৫ই নভেম্বর, বুধবার) নোবিপ্রবি কেন্দ্রীয় উপাসনালয়ে এ মাঙ্গলিক অনুষ্ঠান উদযাপিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী সকল ব্যাচের শিক্ষার্থী অংশ নেয়। সংগঠনটির নোবিপ্রবি শাখার সভাপতি শ্রী লিমন চন্দ্র বর্মন বলেন, ‘ভাইফোঁটা হলো ভাই ও বোনের মধ্যে সুন্দর সম্পর্ককে দৃঢ় ও একে অপরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের এক মাঙ্গলিক অনুষ্ঠান।

এদিন ভাইফোঁটার রীতি মেনে বোন তার ভাইয়ের কপালে পবিত্র চন্দন ফোঁটা দেওয়ার মাধ্যমে ঈশ্বরের কাছে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন এবং ভাইও বোনের ভবিষ্যতের সুন্দর জীবন কামনা করে আশির্বাদ করেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ