২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৩৭| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নোবিপ্রবিতে শরীরচর্চা শিক্ষা বিভাগের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৪,
  • 175 Time View

নোবিপ্রবিতে শরীরচর্চা শিক্ষা বিভাগের সংবাদ সম্মেলন

নোবিপ্রবি প্রতিনিধি
মিলন হুসাইন

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের দল ঘোষণাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবারের মত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগ।
রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্সিং কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. রুবেল মিয়া, উপ-পরিচালক সঞ্জীব কুমার দে ও মাহমুদুর রহমান রিয়াজ এবং সহকারী পরিচালক নাজমুন নাহার বিউটিসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শরীরচর্চা বিভাগের দায়িত্বরতরা।বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আজিজুল হাকিমকে অধিনায়ক ও সমুদ্র বিজ্ঞান বিভাগের রাকিবুল হাসনকে সহ-অধিনায়ক করে ১৬ সদস্য বিশিষ্ট দল ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে। আগামী ৭ ও ৯ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে বুটেক্স ও বুয়েটের সাথে ২ টি ম্যাচ খেলবে ক্রিকেট দলের নতুন এই স্কোয়াড।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আনিসুজ্জামান রিমন আসন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা থেকে দূরে থাকার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
এছাড়াও সম্মেলনে ক্রিকেটারদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন বিভাগটির দায়িত্বরতরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ