২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নোবিপ্রবিতে ‘FTUNO’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৬, ২০২৩,
  • 454 Time View

নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী ‘Foundation Training For University New Officers’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) এই প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোহাইমিনুল ইসলাম, নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জনাব সাখাওয়াত হোসেন, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মেজবাহ উদ্দিন পলাশ।

প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইআইটি পরিচালক ও ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. মুহাম্মদ আলমগীর সরকার, হসাব দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. সাইদুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার জনাব খালেদ মেহেদী হাসান এবং অডিট সেলের সহকারী পরিচালক জনাব লোকেশ মজুমদার।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ ধরণের মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। একই সঙ্গে নীতি নৈতিকতা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশকে ভালোবেসে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ