২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৯:৫০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নোবিপ্রবির চলন্ত বাসে হামলা-পাথর নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ৮, ২০২৩,
  • 297 Time View

মো. মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষ্ণচূড়া নামে শিক্ষার্থীদের বাসে হামলা হয়েছে।

আজ বুধবার (৮ নভেম্বর) সোনাপুর বাস ডিপু থেকে শহরের সুধারাম থানার সামনে যাওয়ার পথে সকাল ৮টায় দত্তের হাটে হামলার শিকার হয় বাসটি। অবরোধকারীরা বাসে অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাস চালকের পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়৷ এতে চালক আহত না হলেও তিনি আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন।

কৃষ্ণচূড়া বাসের চালক আরিফুল ইসলাম প্রধান বলেন, বাস ডিপু থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্য শহরের মাইজদী যাওয়ার পথে বুধবার সকাল আটটার দিকে দত্তের হাট পেট্রোল পাম্প এলাকায় ৮/১০ লোক বাসে ইট-পাথর নিক্ষেপ করে। এতে বাসের জানালা, লুকিং গ্লাস ও পেছনের বডিতে দাগ পেড়ে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. কাউসার হোসেন বলেন, আমি এই বিষয়ে জানতে পেরেছি।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে নিরাপত্তার বিষয়টি জোরদার করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সাহানা রহমান বলেন, আমি এই বিষয়ে শুনেছি, তবে এখনো চালক বা কারো পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। ঘটনা বিস্তারিত জানার পর আমরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ