২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:০৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে ওয়াজিহা—নাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ৪, ২০২৩,
  • 307 Time View

মো. মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের এমআইএস নেট ক্লাবের ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিভাগের চেয়াম্যান ড. মো. জিয়াউল হক ও উপদেষ্টা মন্ডলীর সম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এমআইএম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ওয়াজিহা ইসলাম মানহা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাফিস নাওয়াল।

সহসভাপতি পদে নিবার্চিত হয়েছেন নিজাম উদ্দিন ও তূর্য সাহা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিবার্চিত হয়েছেন মাসুদ রানা মিরাজ ও নাফিজা জান্নাতুল মাওয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিস নাওয়াল বলেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত সকল শিক্ষকমন্ডলীর প্রতি আমাকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার জন্য। আমি সততা ও নিষ্ঠার সাথে ডিপার্টমেন্টের ক্লাব এমআইএস নেট কে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করবো।

নবনির্বাচিত সভাপতি ওয়াজিহা ইসলাম বলেন, আমি আমার দায়িত্বের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে এমআইএস বিভাগের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো এবং এমআইএস নেট এর গতিশীলতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রমের মধ্যে দিয়ে এই ক্লাব এবং বিভাগের সার্বিক উন্নয়নে চেষ্টা করে যাবো। পাশাপাশি শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরী করতে সচেষ্ট থাকবো।

উল্লেখ, ২০১৭ সালে এমআইএস বিভাগ প্রতিষ্ঠিত হয়। সর্বপ্রথম এডহক কমিটির মাধ্যমে ২০১৯ সালে এমআইএস নেট এর কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ