৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নোবিপ্রবি ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩,
  • 150 Time View

মোঃ মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে আগামী ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে নিম্নে উল্লেখিত সমন্বয়কবৃন্দকে বাংলাদেশ ছাত্রলীগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় আগামী ১০ (দশ) দিনের মধ্যে কর্মীসভা আয়োজন করে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

কর্মীসভা আয়োজনের সমন্বয়ক কমিটিতে রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল ও রাজিয়া সুলতানা কথা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাহ্ উদ্দিন আহম্মেদ সাজু, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাদিত সাদমান রাহাত, উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আল মামুন, উপ-সাহিত্য বিষয়ক ম্পাদক হাবিবা আক্তার সাইমুন, উপ-টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২১ অক্টোবর শফিকুল ইসলাম রবিনকে সভাপতি ও এস এম ধ্রুবকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবি ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

পরবর্তীতে ২০২১ সালের ২২ নভেম্বর নোবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর এ বছরের জুলাইয়ে নোবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ