২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৩| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নৌকা মনোনয়ন প্রত্যাশী আ.লীগ নেতা সুমনের মতবিনিময় ও কর্মীসভা

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৩, ২০২৩,
  • 348 Time View

মহিউদ্দিন রানা, নিজস্ব প্রতিবেদক (ময়মনসিংহ):

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (ময়মনসিংহের-৮) ঈশ্বরগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা মাহমুদ হাসান সুমনের মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২২ জুলাই) শনিবার বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়ামে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ১,২,৩ নম্বর ওয়ার্ডের পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনগণ এ আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুমন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য দেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল মুনসুর, উপজেলা যুবলীগের সভাপতি মো. আবুল খায়ের, সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন, ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি সাদিকুল গণি ভূঁইয়া রুমন।

এছাড়াও বক্তব্য দেন, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক, উপজেলা মৎসজীবি লীগের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালী উল্লাহ রাসেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-আমিন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সামীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান সুমন বলেন, ‘জনগণ আমাকে কতোটা ভালোবাসে তা ইতোপূর্বে প্রমাণিত হয়েছে। জনগণ তাদের প্রত্যক্ষ ভোটে আমাকে পরপর দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমিও জনগণের ভালোবাসার মূল্য দিয়ে এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠ গোছানোর কাজ নিরলসভাবে করে যাচ্ছি’।

নৌকা মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আ.লীগের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নসহ ব্যক্তিগত উদ্যোগে এলাকার উন্নয়ন ও দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিলে আসনটিতে বিজয় সুনিশ্চিত।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ