২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পটিয়ায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, মার্চ ২৫, ২০২৪,
  • 235 Time View

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
১৯৭১ সালে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বাংলাদেশ নিরস্ত্র সাধারণ মানুষের উপর গণহত্যা চালিয়ে লক্ষ লক্ষ নিরহ বাংলাদেশিকে হত্যা করে। এরপর থেকেই প্রতি বছর ২৫ মার্চ বাংলাদেশে দিনটি গণহত্যা দিবস হিসাবে সরকারি ভাবে পালন করা হয়।

তারই ধারাবাহিকতায় আজ সোমবার চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বিভিন্ন সরকারি কর্মকর্তা, পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ