৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পটিয়ায় স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৬, ২০২৪,
  • 211 Time View

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২৪ উপলক্ষে চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রশাসনে উদ্যোগে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ২৬ মার্চ বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলাউদ্দিন ভূঁইয়া জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম শামসু জামান, উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জসিম উদ্দীন, উপজেলা বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক চেয়ারম্যান আহমদ নবী।

এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত বীরমুক্তিযোদ্ধাগনকে ফুল দিয়ে বরণ করে সম্মান জানান সংসদ সদস্য আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ