৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:১২| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

পলাশে চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের দায়ে প্রাইভেট হাসপাতালকে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩,
  • 310 Time View

নিজস্ব প্রতিবেদক:
চিকিৎসা সেবায় বিভিন্ন অনিয়মের দায়ে নরসিংদীর পলাশে আনু মিজান ম্যানেজড্ কেয়ার হসপিটাল সিস্টেমস্ কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা এই জরিমানা আদায় করেন। এর আগে বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।

সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা জানান, হাসপাতালটিতে দীর্ঘদিন মেয়াদ উর্ত্তীণ ওষুধ ব্যবহার, ত্রুটিপুর্ণ অপারেশন থিয়েটারসহ অনভিজ্ঞ নার্স দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল। যা সেবা গ্রহিতাদের জীবন ও নিরাপত্তা বিপন্নকারী কার্যক্রমের আওতায় পড়ে। এ অবস্থায় প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ কে সতর্ক করতে নগদ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ মো: আমিরুল হক, মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন খান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ