২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পলাশ থানা সেন্ট্রাল কলেজ এবারও সেরা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ১৬, ২০২৩,
  • 348 Time View

নরসিংদী প্রতিনিধি:

কলেজ পর্যায়ে টানা চতুর্থ বারের মতো পলাশ উপজেলার শ্রেষ্ঠ কলেজের পুরস্কার পেয়েছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ।

আজ বুধবার (১৬ আগষ্ট) সকালে পলাশ উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কলেজ অধ্যক্ষ আমীর হোসেন হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ মুল প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারসহ সাংবাদিক, শিক্ষার্থী ও শিক্ষকগণ।

পরে বিভিন্ন ক্যাটাগড়িতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠা,প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।

এবছর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে জনতা আদর্শ বিদ্যাপীঠ।

উপজেলার শ্রেষ্ঠ কলেজের পুরস্কার গ্রহণ করে পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মো. আমীর হোসেন গাজী জানান, আমার ঘাম ঝড়ানো পরিশ্রমের ফল আমি পেয়েছি।

টানা চতুর্থ বারের মতো কলেজটি শ্রেষ্ঠ পুরস্কার পেল। এবার আমার কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪ জন।এবারও আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে। আগামীদিন সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ