৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য- শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, এপ্রিল ১৪, ২০২৪,
  • 104 Time View

নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পহেলা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। সব ধর্মের মানুষ একসঙ্গে বাংলা বছরের প্রথম দিন উদযাপন করে। আমাদের এসব সংস্কৃতি বাঙালি জীবনের অনুসঙ্গ। এগুলোকে অস্বীকার করার কোন জো নেই।

আজ রবিবার মনোহরদী উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, মনোহরদী সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর, মনোহরদী থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।

শিল্পমন্ত্রী আরও বলেন, বাংলা নববর্ষ সারাবিশ্বে বাঙালিরা উদযাপন করছে। এই উৎসবে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একাকার হয়ে যাই। আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ। পুরনো দিনের সকল গ্লানি ভুলে আমরা নবযাত্রায় অঙ্গীকারাবদ্ধ হই। মেলা-পার্বন আমাদের এই অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ