• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন বহিষ্কারাদেশ প্রত্যাহারের আকুতি: প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতা শাহাবুল আলমের খোলা চিঠি, সামাজিক মাধ্যমে কর্মীদের আলোচনা সাইবার সুরক্ষা আইন সংশোধনে কমিটির সদস্য হলেন তথ্য প্রতিমন্ত্রী অফিসে নেই আবাসিক প্রকৌশলী, সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস কথা রাখলেন ইউএনও আরাফাত সিদ্দিকী, প্রতিবন্ধী রাহাত পেল নতুন হুইলচেয়ার বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার চিকিৎসা সহায়তায় বাকপ্রতিবন্ধীর পাশে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী  ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ চার বছর পরও ফাতেমার পরিবারের পাশে প্রধানমন্ত্রী

পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ

প্রতিনিধি :
প্রকাশকাল : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলা বিআরডিবি কার্যালয়ের উদ্যোগে গত ৯ জুন শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি বৃহস্পতিবার (১১ জুন) সমাপ্ত হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করার পাশাপাশি পারিবারিক আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন দরিদ্র নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের আধুনিক পদ্ধতিতে হাঁস-মুরগি পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, খামার পরিচালনা এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা