২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫০| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাইকগাছায় ফল মেলার উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১৯, ২০২৫,
  • 184 Time View

“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষীসহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।

এ সময় কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন জানান, ১৯ থেকে ২১জুন পর্যন্ত ফল মেলা চলবে। এছাড়াও উপজেলাকে ফলে সমৃদ্ধি করার লক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ