২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাইকগাছায় সরকারি ইজারাকৃত খাল দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 84 Time View

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সরকার কর্তৃক ইজারা দেওয়া বদ্ধ খাল অবৈধভাবে দখলের অভিযোগ এনেছেন ইজারাপ্রাপ্ত আজিজুল ইসলাম গাজী। প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাবুনিয়া নদী(বদ্ধ) ৩০.৯২ একর জলমহলটি গত ইং- ০২/১/২০২৪ তারিখ ৩১.০০.০০০০.০৫০.০৩১.২৩.১০৯ নং স্মারকে উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩১ থেকে ১৪৩৬ বঙ্গাব্দ মোট ৬ বছর মেয়াদে সরকারি জলমহাল কমিটি ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেন। সে মতে চাঁদখালীর কালিদাসপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: অনুকূলে প্রথম চার বছর ২ লক্ষ ৬৭ হাজার পাঁচ শত টাকা ও পরবর্তী দুই বছর উক্ত অংকের ২৫% বর্ধিত মূল্যে ইজারা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইজারাপ্রাপ্তের পর থেকে সমিতির সভাপতি মোঃ আজিজুল ইসলাম গাজী উক্ত জলমহালটি সরকার কর্তৃক নির্ধারিত টাকা পরিশোধ পূর্বক শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছে বলে জানান।

এমতাবস্থায় আজিজুল ইসলাম গাজী অভিযোগ করেন, গত ইং-০১/০১/২০২৫ তারিখ জনৈক আয়ূব আলী গং আমার ইজারাপ্রাপ্ত ৩০.৯২ একর জলমহালের মধ্যে ১ একর জমি বাঁধ বন্দী দিতে থাকলে আমি তাদের বাঁধা দেওয়ার পরও তাহারা আমার কথা কর্নপাত করেনি। এসময়ে আমি উপায়ন্তর না পেয়ে থানায় একটি অভিযোগ দাখিল করলে ওসি সাহেব আমাকে এসিল্যান্ডের সাহেবের সরনাপূর্ন হতে বলে। তখন আমি বিষয়টি এসিল্যান্ড সাহেবকে অবগত করি। এসময়ে তিনি তাৎক্ষণিক থানা পুলিশকে সরকারি সম্পত্তি রক্ষার্থে ওসি সাহেবকে বলে দেন। সে মোতাবেক থানা থেকে এএসআই মাসুদ সরজমিনে যেয়ে কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আবারো আয়ূব আলী গং উক্ত জমিতে বাঁধ বন্দী দিতে থাকে। এ ঘটনা আমি থানা পুলিশকে অবগত করলে এএসআই মাসুদ আমাদের উভয় পক্ষকে থানায় ডেকে এসিল্যান্ড সাহেব নির্দেশের আলোকে কাজ বন্ধ রেখে তাহার দপ্তরে যোগাযোগ করার জন্য উভয় পক্ষকে বলে দেন। এর পরও আয়ূব আলী গং উল্লেখিত নির্দেশনা অমান্য করে বহাল তবিয়তে অদ্য ০৫/০১/২০২৫ তারিখ বাঁধ বন্দীর কাজ চলমান রেখেছে। তাছাড়া এ খাল দিয়ে ইউনিয়নের একাধিক খালের পানি নিষ্কাশন হয় বলে জানান আজিজুল গাজী।

অপরদিকে আয়ূব আলী জানান, আমি ২০০১ সালে এ জমির মধ্যে থেকে ১ একর(৩ বিঘা) জমি স্থায়ী বন্দবস্ত পেয়েছি। এবং জমির কর খাজনা পরিশোধ করে আসছি। এছাড়াও এ জমি কৃষি ব্যাংকে বন্দক রেখে লোন নিয়েছি যা চলমান রয়েছে।

এবিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমি অবগত রয়েছি এবং নায়েব কে সরজমিন যাওয়ার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ