৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ১০:৫৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 47 Time View

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের রামনাথপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় নক-আউট শটপিচ ক্রিকেট টুর্নামেন্ট এর বর্ণাঢ্য উদ্বোধন।

শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় ক্রীড়া প্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য।

আয়োজক কমিটি জানায়, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে নক-আউট পদ্ধতিতে প্রতিযোগিতা পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন এবং জামায়াতে ইসলামী পাইকগাছা উপজেলার নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ।

এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এম আমিনুল ইসলাম বলেন, যুবসমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদন নয়; এটি ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও ইতিবাচক মনোভাব তৈরিতে বিশেষ ভূমিকা রাখে।

আমরা চাই, আমাদের তরুণরা মাঠমুখী হোক, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকশিত করুক।

স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই ধরনের টুর্নামেন্ট সমাজে সৌহার্দ্য ও ঐক্যের পরিবেশ সৃষ্টি করে, যা একটি সুন্দর সমাজ গঠনে অত্যন্ত প্রয়োজনীয়।

আলোচনা পর্ব শেষে প্রথম ম্যাচের টসের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শুরুতেই বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি খেলাধুলার প্রতি স্থানীয় তরুণদের আগ্রহ ও উচ্ছ্বাসকে আরও উজ্জ্বল করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ