২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৮:১৭| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

পাইকগাছায় ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, মে ১০, ২০২৪,
  • 131 Time View

পাইকগাছায় ঘুড়ি উৎসব ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে উপজেলার গদাইপুর ইউনিয়ানের হিতামপুর মাঠে ঘুড়ি উৎসব ও উড়ানো প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

গদাইপুর ইউনিয়ানের বিভিন্ন গ্রামের ঘুড়ি গ্রতিযোগিদের মধ্যে ঘুড়ি উৎসবে অংশ গ্রহন করেন, রাকিবুল, তৈহিদ, জুয়েল, তামিম,তরিকুল,আলামিন, আব্দুর রহমান, সালমান, মাসুম, মুকাতাদির, হোসেন আলী প্রমুখ। ঘুড়ি উৎসবে নানা ধরনের ও রং বেরং এর ঘুড়ি দেখা যায়।

ঘুড়ি গ্রতিযোগিতায় ১ম তামিম, ২য় আব্দুর রহমান  ও ৩য় হয়েছে তৈহিদ । প্রতিযোগিদের মধ্যে পুরুস্কার প্রদান করেন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।

এ সময় উপস্থিত ছিলেন বনবিবির সদস্য গনেশ দাশ, মারিয়া সুলতানা, কওসার আলী প্রমুখ। ঘুড়ি উৎসব ও  ঘুড়ি  উড়ানো প্রতিযোগিতায় এলাকার শিশু কিশোরসহ প্রচুর দর্শক উপস্থিত ছিলো।

ঘুড়ি ওড়ানো একটি মজার খেলা। সুতা টেনে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। এটি বিনোদন মুলক খেলা। বহু দেশে ঘুড়ি ওড়ানোর উৎসব ও প্রতিযোগীতা করা হয়। পাতলা কাগজ, পলিথিন ও কাপড়ের সাথে চিকন শলকা লাগিয়ে ঘুড়ি তৈরি করা হয়। বিভিন্ন ধরন, নানা উপাদানে ও নকশায় ঘুড়ি তৈরি হয়।

প্রায় ২৮ শত বছর পুর্বে চিন দেশে প্রথম ঘুড়ির উৎপত্তি হয়। পরবর্তিকালে এটি বাংলাদেশ, ভারত, জাপান, কোরিয়াসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ঘুড়ির সুতা কাটাকাটি একটি মজার খেলা। আধুনিককালে ঘুড়িগুলোয় সিনথেটিক জাতিয় পদার্থের প্রচলন বেড়েছে। বর্তমানে বিশ্বের নানা দেশে বিভিন্ন ধরনের ঘুড়ি ওড়ানোর প্রচলন রয়েছে। দেশে বিভিন্ন উৎসবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগীতা ও উৎসব অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ