২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:২২| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

পাইকগাছায় লাইসেন্সবিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪,
  • 109 Time View

এম জালাল উদ্দীন, পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অনুমোদন বিহীন/নিষিদ্ধ মৎস্য খাদ্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়েটিক, গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে দশ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলার রাড়লী ইউনিয়নের কাটিপাড়ার ঘোষপাড়া বাজারে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।

এসময় স্থানীয় ব্যবসায়ী শ্রীনিবাস দাশ এর ছেলে শুভাশীষ দাশকে ৫ হাজার ও পাচুলাল দাশ এর ছেলে প্রান্তলাল দাশকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার বিষ্ণুপদ বিশ্বাস, পেশকার মোঃ ইব্রাহিম হোসেন ও আনসার সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ