২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:১৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাকুন্দিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ১৮, ২০২৩,
  • 333 Time View

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪১ পিস ইয়াবাসহ একরামুল হক (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার চরলক্ষিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া একরামুল পাকুন্দিয়া উত্তরপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। আজ মঙ্গলবার বিকেলে তাকে কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে এক যুবক উপজেলার চরলক্ষিয়া গ্রামের পাকুন্দিয়া-আলিশা বাজারগামী পাকা সড়কের দরগাতলা কালভার্টের ওপর বসে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে।

এমন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে পড়নের শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪১ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১২ হাজার ৩০০ টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, গ্রেপ্তার হওয়া যুবক দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলট বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে ২০১৮ সালর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ