২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৩৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাকুন্দিয়ায় চার কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ৪, ২০২৩,
  • 353 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৬০ হাজার টাকা মূল্যের চার কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ খামা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন মো. রনি (২১)। তিনি উপজেলার কুড়তলা গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে এবং মো. মুন্না হোসেন (২২)। তিনি ঢাকার কেরানিগঞ্জ থানার রসুলপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তারা দীর্ঘদিন ধরে দক্ষিন খামা গ্রামের লিটন মিয়ার বাড়িতে ভাড়ায় থেকে এ মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার বিকেলে তাদের কিশোরগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার দক্ষিণ খামা এলাকার লিটন মিয়ার বাড়ির পাশে বসে দুই যুবক গাঁজা বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এস আই মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এসময় তল্লাশি চালিয়ে রনির সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতরে নীল রঙের পলিথিনে মোড়ানো একটি পুটলা থেকে দুই কেজি গাঁজা এবং মুন্না হোসেনের কাছ থেকে ঘিয়া রঙের পলিথিনে মোড়ানো পৃথক দুইটি পুটলা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। যার বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, ‘গ্রেপ্তার হওয়া যুবকরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসা করে আসছে। এই ব্যবসা করে তারা এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ