২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাকুন্দিয়ায় মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 365 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সকল জনবল রাজস্ব খাতে নেওয়ার দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পাকুন্দিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজলিন শহীদ চৌধুরীর হাতে এ স্মারকলিপি তুলে দেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদর উপজলা শাখার সভাপতি একে ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সদস্য মাওলানা শরীফুল ইসলাম, আদিল রেজা, নাজমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি একে ফখর উদ্দিন বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষে ১৯৭৫ সালের ২২ মার্চ মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

তাঁর শাহাদাৎ বরণের পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ১৯৯৬ সালে দেশরত্ন জননত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায় শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন।

বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেদ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লাখ ১৪ হাজার ২শ জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। আমরা সকলই বর্তমানে পরিবার-পরিজন নিয়ে অল্প বেতনে কেদ্রগুলো পরিচালনা করছি। স্মারকলিপিতে সকল জনবল রাজস্ব খাতে নেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ