২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাকুন্দিয়ায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২২, ২০২৩,
  • 355 Time View

আছাদুজ্জামান খন্দকার, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক ব্যাধি মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ, জমি সংক্রান্ত অপরাধ ও আত্মহত্যা প্রবাণতা রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিট পুলিশিং-এর আয়োজনে পুলেরঘাট আজহারুল উলুম হাসাইনিয়া দাখিল মাদ্রাসা মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস। সভাপতিত্ব করেন পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিট অফিসার উপ পরিদর্শক (এস আই) মো. আছাদুজ্জামান।

আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাকুদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, পুলেরঘাট আজহারুল উলুম হাসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমিনুল ইসলাম, পুলেরঘাট বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম জাফরুল ভুঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া, ব্যবসায়ী মো. আরফান উদ্দিন ও পাটুয়াভাঙ্গা ইউপি সদস্য এনায়েত হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস মাদকাসক্ত, ইভটিজার ও কিশোর গ্যাংদের স্বাভাবিক জীবনে ফেরার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, প্রতিটি বাবা-মায়ের উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা, বাবা মায়ের লক্ষ্য রাখা উচিত তাঁর ছেলেটা কার সঙ্গে মেলামেশা করছে, কোথায় যাচ্ছে, কি করছে? তবেই আপনার সন্তান ভালো থাকবে, সমাজ ভালো থাকবে। এ বিষয় প্রতিটি বাবা-মা ও প্রতিটি পরিবার সচেতন হতে হবে। প্রতিটি পরিবার যদি সচেতন থাকে, তাহলেই সমাজ থেকে এসব অপরাধ দূর করা সম্ভব। আসুন আমরা সকলে মিলে এ কাজটি করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ