২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:০৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ২২, ২০২৩,
  • 158 Time View
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ  খাতের উদ্যোক্তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা  হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) হাতীবান্ধা শাখার উদ্যোগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ  খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে উন্নত মানের ভুট্টা বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।
বুধবার  (২২ নভেম্বর) বিকেলে পাটগ্রাম ইসলামী আদর্শ বিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তাদের হাতে এ সব কৃষি উপকরণ বিতরণ করেন ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার (বিডিই) রায়হান হোসেন রনি প্রমুখ।
বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা মোতাবেক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) হাতীবান্ধা শাখার উদ্যোগে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা ‘প্রকল্পের আওতায় এসকল কৃষি উপকরণ বিতরণ করা হয়।
ইউসিবি ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক আহসানুজ্জামান বলেন,’পাটগ্রাম উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ  খাতের ৬০ জন উদ্যোক্তার মাঝে ৯ লাখ টাকার ভুট্টার বীজ, ইলেকট্রনিক পাম্প, শ্যালো মেশিনসহ বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এ সকল কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানকে উপকরণ মূল্য ব্যাংক পে- অর্ডারের মাধ্যমে প্রদান করা হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ