২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে খালের পানিতে ডুবে যুবকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, আগস্ট ১২, ২০২৪,
  • 107 Time View

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে পাথর-বালু উত্তোলনের ভূগর্ভস্থ খালে পড়ে উমর ফারুক (৩০) নামের এক‌‌ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত উমর ফারুক ‌ শ্রীরামপুর ইউনিয়নের শোলমারী গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পাথর বালু উত্তোলনের কাজ করতেন।

আজ সোমবার (১২ আগস্ট) বিকেল ৫ টা‌র দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর গ্রামের ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন পাটগ্রাম ফায়ার সার্ভিস (দমকল বাহিনী) ও রংপুরের ডুবুরি দল। পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ধরলা নদীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন করে আসছে একটি চক্র। এতে বিভিন্ন এলাকায় গভীর গর্তের সৃষ্টি হয়।

সোমবার সকাল ১১টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য ইসলামপুর গ্রামের ধরলা নদীর সংলগ্ন বুলু মাস্টারের ঘাট এলাকায় কাজ করার সময় হঠাৎ খালে পড়ে পানিতে তলিয়ে যান উমর ফারুক । স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।

এরপর তারা পাটগ্রাম ফায়ার সার্ভিস দলকে খবর দেয়। পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করেও হদিস পায়নি। পরে ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল যৌথ ভাবে বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘পাথরের গর্তে একজন মৃত্যু হয়েছে জেনেছি।’

পাটগ্রাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিদার রহমান বলেন, ‘আমরা পাথরের গর্তে খোঁজাখুঁজি করে পাইনি। পরে রংপুরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। আমাদের টিম ও ডুবরি দল বিকেলে ফারুকের মরদে উদ্ধার করে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ