৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:২২| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

পাটগ্রামে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩,
  • 194 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা বাংলাদেশ ব্যাংক রংপুরের উদ্যোগে পাটগ্রাম সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধিমূলক” প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় শহিদ আফজাল হোসেন মিলনায়তনে কুড়িগ্রাম আঞ্চলিক শাখার সোনালী ব্যাংক পিএলসির উপ মহাব্যবস্থাপক (ডেপুটি জেনারেল ম্যানেজার) আব্দুল বারেক চৌধুরীর সভাপত্বিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, পৌর মেয়র রাশেদুর ইসলাম সুইট, পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ও লালমনিরহাট সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক এস এম তানজির পারভেজ প্রমুখ।

এছাড়াও জালনোট প্রচলন প্রতিরোধের মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক শহিদুল্লাহ্ ও উপ পরিচালক সাজেদুল ইসলাম।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় ব্যবসায়ী, মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সাংবাদিকরা অংশনেন। তবে জালনোট প্রচলন প্রতিরোধে প্রধান চারটি বিষয়ে নিরাপত্তা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ