৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩,
  • 119 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪০) নামের এক পথচারী ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শমসেরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার সরকারি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ মোড়ের পাশে শুরু হওয়া পৌর বাণিজ্য মেলার ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন মোস্তফা।

এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক চালু (স্টার্ট) করে চালক দ্রুত গতিতে বুড়িমারীর উদ্দেশ্য যাওয়ার সময় মোস্তফাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান মোস্তফা।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়টি বড়খাতা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’

বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এস এম আরিফ উল্লাহ বলেন,’ অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চালক পালিয়েছে। মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ