৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৯:০৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪,
  • 93 Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত আবুল কালাম আজাদের বাড়ি একই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট গ্রামে।তিনি পেশায় ব্যবসায়ী। তাঁর মিল (ধান ভাঙ্গার মেশিন) ব্যবসা রয়েছে।

আজ রবিবার সকাল নয়টার দিকে উপজেলা পাটগ্রাম ইউনিয়নের কলতাপাড়া নামক আঞ্চলিক সড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ললিতারহাট গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবুল কালাম নিজ বাড়ি থেকে আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে মোটরসাইকেল যোগে উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারেরহাট (উফামারা) বাজারে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মিলের উদ্দেশ্যে (ধান ভাঙ্গার মেশিন) রওনা দেন।

এ সময় পাটগ্রাম -বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের কলতাপাড়া (হাজীগঞ্জ বাজারের) নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তবে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে ঘন কুয়াশার কারণে দুই মোটরসাইকেল চালক কেউ কাউকে দেখতে না পারায় এ দূর্ঘটনা ঘটে। একটু অসাবধনতার জন্য প্রাণ হারালেন এক ব্যক্তি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির আত্মীয়- স্বজনরা অভিযোগ না করায়। মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ