২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:০৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৩, ২০২৩,
  • 177 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অভ্যন্তরীণ আমন সংগ্রহের জন্য উপজেলা সংগ্রহ কমিটির সভা ও লটারি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে অভ্যন্তরীণ আমন (সিদ্ধ চাল ও ধান) সংগ্রহ তদারকি কমিটির সভাপতি ও পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের জন্য পাটগ্রাম উপজেলার কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার কৃষকের সরবরাহ করা তালিকা থেকে লটারির মাধ্যমে ৫৫২ জন কৃষক নির্বাচন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ধ্রুব মন্ডল, সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রধান, কৃষক প্রতিনিধি ও কৃষক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী রনজিত কুমার সাহা, মিল মালিক সমিতির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, এ মৌসুমে মোট ধানের বরাদ্দ ৭০৫ মে.টন ও চালের বরাদ্দ ৯০৬ মে.টন। ধানের সংগ্রহ মূল্য ৩০ টাকা ও চালের সংগ্রহ মূল্য ৪৪ টাকা। লটারিতে বড় কৃষকদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে ১৫৩ জন। ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক নির্বাচিত হয়েছে ৩৯৯ জন। বড় কৃষকরা সবাই ২ টন করে ও ছোট কৃষকরা সবাই ১ টন করে ধান খাদ্য গুদামে সরবরাহ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ