৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

পাটগ্রামে নির্বাচনী প্রতিহিংসা, শ্রমিকদের কার্যালয় দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪,
  • 197 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে নির্বাচনী প্রতিহিংসায় শ্রমিকদের কার্যালয় দখল ও শ্রমিক নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন শ্রমিক লীগ নেতা সাজ্জাদ হোসেন। উপজেলার বুড়িমারী ইউনিয়নের খিরাআজ্জারবাড়ি এলাকার নিজ বাড়িতে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।

বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন এ সময় লিখিত বক্তব্য তুলে ধরে দাবি করেন, নানান অনিয়ম করে সাধারণ শ্রমিকদেরকে ন্যায্য অধিকার থেকে যারা দীর্ঘদিন বঞ্চিত করেছিল সেসব সর্দারেরাই নির্বাচনি সহিংসতাকে হাতিয়ার করে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল মার্কার স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় ও তিনি হেরে যাওয়ার পরদিনই ০৮ জানুয়ারি আমার মাধ্যমে পরিচালিত সাধারণ শ্রমিকদের কার্যালয়ে তালা দিয়ে দখল করা হয়েছে। আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে।

বাড়ি থেকে বেড় হতে পারছি না। সরদারদের পরিকল্পনায় আমাকে হত্যা করার সব চেষ্টা চলছে। বাড়ি হতে চলাচলের সড়কে বহিরাগত লোকদেরকে বিভিন্ন অস্ত্র দিয়ে রাখা হয়েছে। আমাকে পাইলে খুন করা হবে আমি এ আশঙ্কা করছি। এ বিষয় প্রশাসনকে জানিয়েছি। সে ধরণের সহযোগীতা পাচ্ছি না। সরদারেরা আবারও অবৈধভাবে কর্মকান্ড পরিচালনা করায় সাধারণ শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

অবিলম্বে শ্রমিক লীগ বুড়িমারী শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা না হলে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে আবারও অশান্ত পরিবেশের সৃষ্টি হতে পারে।

এতে বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড কার্যক্রম অনিদ্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে সাধারণ শ্রমিকরা।
এ সময় শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ