২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:১৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাটগ্রামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, জুন ২০, ২০২৫,
  • 179 Time View

লালমনিরহাটের পাটগ্রামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার (২০ জুন) দুপুরের দিকে লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের উপজেলার বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরোহীর নাম মেরাজ হোসেন (২২)।

তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নং ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার আলিউল ইসলামের ছেলে। দুর্ঘটনায় আহত অনিক ইসলাম (২৩) একই এলাকার একরামুল হকের ছেলে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে মেরাজ হোসেন ও তার বন্ধু অনিক ইসলাম পাটগ্রাম পৌরসভার মির্জারকোর্ট গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী উপজেলার বড়খাতা ইউনিয়নের বড়মসজিদে (ভাংঙ্গা মসজিদ) জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। অনিক ইসলাম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তাঁর পেছনে বসা ছিলেন মেরাজ হোসেন।

এ সময় মোটরসাইকেলটি লালমনিরহাট- বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের উপজেলার বাউরা নবীনগর সরকারপাড়া মোড়ে পৌছিলে নীলফামারী থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মেরাজ হোসেন নিহত হয়। মোটরসাইকেল চালক অনিক ইসলাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত অনিককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকৎসক তাকে উন্নত চিকৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। স্থানীয়রা অপর একজনকে গুরুতর আহতবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার উদ্দেশ্য পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ