৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:০৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে বিএনপি নেতার চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 80 Time View

লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামের এক বিএনপি নেতার ১০ লক্ষ টাকা চাঁদা দাবি কল রেকর্ড ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

তা নিয়ে পুরো উপজেলা শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে ওই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমানের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারকৃত বিএনপির নেতা আরিফ হাসান জজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য।

জানাগেছে, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সাথে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এছাড়া গত ০৫ আগস্ট এর পরবর্তী সময়ে ওই নেতার বিভিন্ন ধরনের উস্কানি মূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছে। আর সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান জানান, তাকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাক্তির দায় কখনো দল নিবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ