২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২৮| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাটগ্রামে বিজিবি -বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 140 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বিজিবি -বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ি বিজিবি কোম্পানি ক্যাম্পে চার ঘন্টাব্যাপী এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোচবিহারের ৬ ও ৪০ বিএসএফ ব্যাটালিয়ন ও বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে বৈঠক/সভা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে , সীমান্তের ৮১২ নম্বর প্রধান পিলার হতে প্রায় চার শ গজ অভ্যন্তরে পানবাড়ি বিজিবি কোম্পানি ক্যাম্পে ব্যাটালিয়ন পর্যায়ে এ সভা হয়। এদিন বুধবার সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী সভায় ভারতের পক্ষে নের্তৃত্ব দেন ৬ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী খানিন্দ্র চৌধুরী ও ৪০ বিএসএফ ব্যাটালিয়নের কমাড্যান্ট শ্রী ভিজেন্দ্র কুমার কাসানা। বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দেন রংপুর (৫১ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এফ এম আজমল হোসেন খান।

এ সময় ভারতীয় বিএসএফের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন ২৯ সদস্য ও বাংলাদেশের বিজিবির রংপুর হেডকোয়ার্টার রিজিয়নের প্রতিনিধি লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ ও ৫১ বিজিবি ব্যাটালিয়নের উপ -অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমনসহ ১৯ সদস্য সভায় অংশ নেন।

বিজিবি জানায়, বিজিবি -বিএসএফ কর্তৃক উত্থাপিত সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার করা হয়।

দুই পক্ষই বাংলাদেশ – ভারত যৌথ সীমান্ত চুক্তি -১৯৭৫ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (সিবিএমপি) অনুযায়ী আলোচনার মাধ্যমে উদ্ভুত যে কোন সমস্য দ্রæততম সময়ের মধ্যে গুরুত্ব অনুযায়ী কোম্পানি এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখতে অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়াও সভায় উভয় দেশের ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানো, গরু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, যে কোনো ধরণের হত্যা বন্ধসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ