২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে বীজ ও সার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩,
  • 246 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বোরো মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক পাচঁ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশি জাতের ধান বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে স্থানীয় উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এ বীজ ও সার বিতরণের আনুষ্টানিক উদ্বোধন করেন।

পরে স্থানীয় উপজেলা পরিষদের উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় মিলনায়তনে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা করা হয়।

এতে স্বাগত বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ প্রমুখ।

সূত্রের ভাষ্যমতে, উপজেলার আট ইউনিয়ন ও এক পৌরসভার তিন হাজার ২০০ কৃষককে প্রত্যেকের মাঝে দুই কেজি হাইব্রিড ধান বীজ ও দুই হাজার ৪০০ কৃষককে উফশি জাতের ধান বীজ পাঁচ কেজিসহ ডিএপি ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে পর্যাক্রমে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ