২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| দুপুর ১:০৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে ভিডিও ধারণ করে গৃহবধুকে যৌন সম্পর্কে বাধ্য করার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 191 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে প্রতিবেশী এক গৃহবধুর নগ্ন ভিডিও ধারণ করে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধু। অভিযোগ দেওয়ার তিন দিনেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ গৃহবধুর পরিবারের।

অভিযোগ সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথ গ্রামের আইনুল ইসলামের ছেলে রিমফু (২২) সম্প্রতি নানা কৌশলে প্রতিবেশী গৃহবধুর (২০) অশ্লীল/নগ্ন ভিডিও ধারণ করেন।

গৃহবধুর স্বামী প্রতিদিন বুড়িমারী স্থলবন্দরে লোড-আনলোডের কাজে যাওয়ার সুবাধে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে রিমফু।

যুবক রিমফু এভাবে একাধিকবার যৌন সম্পর্ক করে গৃহবধুর সাথে। এ সম্পর্ক চালিয়ে না গেলে ভিডিও ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয় ও বেশ কয়েকটি চিঠি পাঠায়। ঘটনা কাউকে জানালে এসিড দিয়ে পুড়িয়ে মারারও হুমকি দেওয়া হয়।

গত ২৮ অক্টোবর রাতে আবারও ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে বলে জানায় ওই গৃহবধু। পরে ঘটনা তাঁর (গৃহবধুর) পরিবার ও গন্যমান্য ব্যক্তিদেরকে জানানো হয়। বর্তমানে রিমফু পলাতক রয়েছে।

এ ঘটনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ জানে। রিমফুর পরিবার এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তিদেরকে ম্যানেজ বা যোগসাজস করে গৃহবধুর পরিবারকে ঘটনাটি ধামাচাপা দিতে চাপ দেয় এবং সময় ক্ষেপন করে বলে গৃহবধুর পরিবার দাবি করেছে।

বাধ্য হয়ে বিচারের দাবিতে গত ৮ নভেম্বর গৃহবধু বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেন। এখন পর্যন্ত থানা পুলিশ ঘটনার তদন্ত বা কোনো ব্যবস্থা নেয়নি বলে গৃহবধু জানায়।

এ ব্যাপারে শ্রীরামুপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান বলেন, ‘বিষয়টি শুনেছি। দুই পক্ষের কেউ জানায়নি। তাছাড়া এগুলো সেনসিটিভ (স্পর্শকাতর) ব্যাপার এড়িয়ে চলি।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তাধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ