২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

পাটগ্রামে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুব, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৫, ২০২৩,
  • 292 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুব, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগ।

বুধবার (১৫ নভেম্বর) একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পাটগ্রাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল সাড়ে ৪ টায় বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামের সামনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কাইফ ইসলাম, লালমনিরহাট জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর মোড়ল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন এবং অন্যান্যদের মধ্যে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাঈম জাহাঙ্গীর রুবেল, পাটগ্রাম পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ ইকবাল রমি প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ও জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ