২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:২০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪,
  • 178 Time View

লালমনিরহাটের পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩ টায় পাটগ্রাম সাহেবডাঙা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও হাতীবান্ধা- পাটগ্রাম আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ টুর্নামেন্টের আহ্বায়ক ও পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন আব্দুল গনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সদস্য শওকত হায়াত প্রধান বাবু প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমি বনাম পাটগ্রামের বীণাপানি যুব সংঘের খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় বীনাপানি যুব সংঘ ১-০ ব্যবধানে ঠাকুরগাঁও রাণী শংকৈল ফুটবল একাডেমিকে পরাজিত করে। ম্যাচটি পরিচালনা করেন বাফুফের রেফারি এবি সাইদুজ্জামান বাবু ও সরকারি পরিচালক ফিরোজ এবং পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ