২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পাটগ্রামে ১ হাজার শিশু পেল ঈদ উপহার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৯, ২০২৩,
  • 844 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন প্রকার খেলনা সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুডউইল এডুটেক বিডি’।

আজ বৃহস্পতিবার (২৯জুন) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকায়  প্রায় ১ হাজার শিশুর মাঝে এসব খেলনা সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে এসব শিশুর মুখে। সংগঠনটির সহ- প্রতিষ্ঠাতা ও আমেরিকা প্রবাসী শহীদুল আলম ও শাফীন সরকারের অর্থায়নে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌসির সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ।

এ সময় অন‌্যদের মধ্যে উপ‌স্থিত ছিলেন বাউরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মকবুলার রহমান মিঠু, সংবাদকর্মী  রবিউল হাসান, ফরহাদ হোসেন,  রাজিয়া সুলতানা ঐশি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ