২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

পাটগ্রাম সীমান্তে শিশুসহ ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫,
  • 110 Time View

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে শিশুসহ ৭ জনকে পুশ ইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে উপজেলার জোংড়া ইউনিয়নের সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ ইন করা হয়।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদেরকে হেফাজতে নিয়ে থানা পুলিশের নিকট তুলে দেয়। পুশ ইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশি বলে জানা গেছে। তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর উপজেলার খালিশপুর গ্রামে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৮২ নম্বর ও ২ নম্বর সাবপিলারের বাংলাদেশের জোংড়া ইউনিয়নের সীমান্ত ও বিপরীতে ভারতের কোচবিহারের মহেশমারী সীমান্ত।

এ সীমান্ত দিয়ে ভারতীয় ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মহেশমারী ক্যাম্পের সদস্যরা ৩ জন শিশু, ২ জন পুরুষ ও ২ জন নারীকে পুশ ইন করে।

খবর পেয়ে বাউরা নবীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা ও স্থানীয় গ্রামবাসীর সহায়তায় পুশ ইনের শিকারদের পাটগ্রাম উপজেলার বাউরা কুটিবাড়ী সরকাররি প্রাথমিক বিদ্যালয়ে আটক করে রাখে। পরে দুপুরে তাদেরকে পাটগ্রাম থানার পুলিশের নিকট হস্তারন্তর করে বিজিবি।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পুশইনের শিকার ৭ জনকে বিজিবি আমাদের নিকট দিয়েছে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। আমরা নাগরিকত্ব যাচাই করছি। সত্যতা নিশ্চিত হলে তাদেরকে তাদের পরিবারের নিকট দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ