৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পিআইও’র কাছে তথ্য চাওয়ায় সাংবাদিককে ঘুষ দেয়ার চেষ্টা

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৬, ২০২৩,
  • 446 Time View

মহিউদ্দিন রানা, (নিজস্ব প্রতিবেদক) ময়মনসিংহ:

সরকারি নিয়ম অনুযায়ী তথ্য চেয়ে আবেদন করলে আবেদন পত্র না রেখে সাংবাদিকদের ঘুষ দিয়ে ফিরিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সোহেল রানা পাপ্পুর বিরুদ্ধে। গত (১৪ জুন) বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ ঘটনাটি ঘটে।

আইন রয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে তথ্য প্রাপ্তির অধিকার একটি অবিচ্ছেদ্য অংশ। জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। আর জনগণের তথ্য অধিকার নিশ্চিত হলে সরকারীসহ সকল সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরই লক্ষে তথ্য অধিকার আইন ২০০৯ প্রতিষ্ঠিত হয়েছে।

জানা যায়, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে গৌরীপুর উপজেলার পিআইও এর কাছে আবেদন করেন সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন ও উবায়দুল্লাহ রুমি। আবেদন পত্র জমা দিতে গেলে তিনি তা জমা না নিয়ে দালালের মাধ্যমে সাংবাদিকদের ঘুষ দেয়ার চেষ্টা করেন। পরে সাংবাদিকরা আবেদন জমা না রাখার বিষয়টি ইউএনও ফৌজিয়া নাজনীনকে জানালে উনার কিছু করার নাই বলে জানান।

এ বিষয়ে সাংবাদিক খাইরুল ইসলাম আল আমিন জানান, আমি এর আগেও উনার কাছে তথ্য চেয়ে আবেদন করার পরে তথ্য না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ করি। অভিযোগের পর তিনি তথ্য দিয়েছেন। আর সেই তথ্য থেকে আমি বেশ কয়েকটি অনিয়মের সংবাদ প্রকাশ করি। গত বুধবার আমরা তথ্য চেয়ে আবেদন করতে গেলে তিনি আবেদন পত্র না রেখে আমাদের নিচে বসতে বলেন। আমরা নিচে নেমে আসলে পিআইও অফিসের দালাল জয়নালের মাধ্যমে আমাদেরকে ঘুষ দেয়ার চেষ্টা করেন।

সাংবাদিক উবায়দুল্লাহ রুমি জানান, আমরা গিয়েছি তথ্য চেয়ে আবেদন করতে কিন্তু আবেদন পত্র না রেখে আমাদের ঘুষ দেয়ার চেষ্টা করেছেন তিনি। এতে বুঝা যায় তিনি দুর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। নয়তো উনি আমাদের ঘুষ দিতে চাইবেন কেন?
অভিযুক্ত পিআইও সোহেল রানা পাপ্পুর কাছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে বক্তব্য দিলে রেকর্ড করা হয়, আপনি অফিসে আসেন।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নাই।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান বলেন, কাজটি মোটেও ঠিক হয়নি। আমি কথা বলে দেখছি বিষয়টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ