২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পীরগঞ্জে বন্ধুর হাতে খুন

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪,
  • 80 Time View

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বন্ধুর হাতে খুন হওয়া রাসেলের (২২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার থুমনিয়া শালবনের পাশের একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রাসেল সদর উপজেলার কাকডোব গ্রামের আনিছুর রহমানের ছেলে।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় থুমনিয়া শালবাগানে তাঁরা দুজন সম্ভবত নেশা করতে যান। নেশা করা অবস্থায় তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শহীদ বন্ধু রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শহীদ পুলিশকে ফোন করে দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

পুলিশ রাতেই শহীদকে সঙ্গে নিয়ে নিহতের সন্ধানে শালবনে যায়। অনেক খোঁজাখুঁজির পরও লাশ না পেয়ে ফিরে যায় পুলিশ। আজ শনিবার সকালে ওই গ্রামের এক কৃষক শালবনের পাশে ধানখেত পরিচর্যার জন্য গিয়ে লাশ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন ।

এ বিষয়ে জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন , এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক শহীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ