২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

পূবাইলে জমি নিয়ে বিরোধের জেরে শ্লীলতাহানি

Reporter Name
  • Update Time : শনিবার, মার্চ ৩০, ২০২৪,
  • 262 Time View

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর:

গাজীপুরে জমি নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে মারধরসহ শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এবিষয়ে গৃহবধূর স্বামী তানভীর ভূঁইয়া বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে ও অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার গাজীপুর মহানগরের ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মজিবরের ছেলে ইমন আহমেদ ইমন, তাইজুলের ছেলে বাবু মিয়া, এমরাত হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও আবদুর রহমানের ছেলে মোঃ হাসান।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে বসুগাঁও নিজ বাড়িতে গৃহবধু শারমিনকে একা পেয়ে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে মারধর ও শ্লীলতাহানি করা হয়। এসময় তাঁর ডাক চিৎকারে স্বামী তানভীর ভূঁইয়া এগিয়ে আসলে তাকেও মারধরসহ জিবন নাশের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয়রা জানায়, অভিযুক্তরা বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগের নাম ভাঙিয়ে জমি দখলসহ, বিভিন্ন অপকর্ম করে বেড়ায় ও মাদক ব্যবসার সাথে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা জানান, বসতবাড়িতে সংঘবদ্ধভাবে ঢুকে গৃহবধূ শারমিন ও তার স্বামী তানভীরকে মারধর করে ঘর থেকে উচ্ছেদ করতে চেয়েছিল। তারা আমার কাছেও অভিযোগ করেছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ